ভাঙড়ে্র সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কি চ্যালেঞ্জ করলেন আব্বাস?
দি নিউজ লায়ন; আজ ভাঙড়ে্র শেষ সভা থেকে নিজের ভাই নৌশাদ সিদ্দিকির সমর্থনে সুর চড়ালেন পিরজাদা আব্বাস সিদ্দিকি। তিনি অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ, মারার পরিকল্পনা করছেন। কারন তিনিই রাজ্যে প্রথম বিজেপিকে এনেছেন। ১৯৯৮ সালে তিনি বাজপেয়ির হাত ধরেছিলেন। একইসঙ্গে সভা করেছিল। ১৯৯৯ সালে তিনি বাজপেয়ি মন্ত্রিসভায় রেলমন্ত্রী হন। আবার ২০০২ সালে মন্ত্রী।
সেই বছরেই গুজরাত দাঙ্গা হয়। আব্বাস অভিযোগ করেন, গুজরাত দাঙ্গার সঙ্গে যুক্ত নরেন্দ্র মোদীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ই। তিনি বলেন, মমতাই আসল বিজেপি। এদিন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করেন। প্রসঙ্গত ৩ এপ্রিল তারকেশ্বরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে আব্বাস সিদ্দিকিকে আক্রমণ করে বলেছিলেন, বিজেপির কাছ থেকে ঘুষ নিয়ে বিজেপিকে সুবিধা করে দিচ্ছেন।
যা নিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করেন আব্বাস। তিনি বলেন, অভিযোগ প্রমাণ করে দেখান মমতা বন্দ্যোপাধ্যায়। কেননা নিজেই একটা সময় বিজেপির হাত ধরে সুবিধা নিয়েছিলেন। আব্বাস আরও জানান, যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ, মারার পরিকল্পনা করছেন। তিনি কেন্দ্রীয় বাহিনীকে আটকাতে হাতা, খুন্তি নিয়ে বেরিয়ে আসতে বলছেন। সাধারণ মানুষ তা করলে কেন্দ্রীয় বাহিনী গুলি চালাবে। ফলে মানুষ মরবে। তাই নিয়েই আবার রাজনীতি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Post a Comment